কানাইঘাটে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ

Manual2 Ad Code

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর ক্যাটলি মার্কার কানাইঘাটের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে কানাইঘাট উত্তর বাজার আল-জালাল ম্যানশনে কেটলি মার্কার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

Manual7 Ad Code

এ সময় আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলিম-উলামা সহ নানা শ্রেণি-পেশার ভোটারদের উপস্থিতিতে কার্যালয় উদ্বোধন কালে মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, অবহেলিত কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সহ মানুষের মধ্যে ইনসাফ ও মানবতা প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কথাগুলো মহান জাতীয় সংসদে তুলে ধরার জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পরিবার দীর্ঘদিন থেকে এ অঞ্চলের মানুষের সুঃখ, দুঃখের পাশে থাকার পাশাপাশি তিনি রাজনীতির মাধ্যমে ধর্মীয় নানা বিষয় সহ মানুষের মৌলিক অধিকারের জন্য মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নানা বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সংসদ সদস্য হিসেবে সংসদে দেখতে চেয়েছেন। নির্বাচনে প্রচার-প্রচারনার জন্য যেখানে যাচ্ছেন সর্বস্তরের আলিম-উলামা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত সমর্থন পাচ্ছেন উল্লেখ করে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে দলমত নির্বিশেষে সকল মানুষের ভোটে তিনি নির্বাচিত হবেন।

Manual2 Ad Code

নির্বাচনী অফিস উদ্বোধনের পূর্বে কানাইঘাটের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।

News/ S-1

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code