সালমানকে জন্মদিনের শুভেচ্ছা কেন জানাননি, জানালেন শাহরুখ

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual1 Ad Code

বলিউডের প্রধান দুই স্তম্ভ হলেন সালমান খান ও শাহরুখ খান। আর বাস্তবে ভাই কিংবা বন্ধু তারা। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই তাদের মধ্যে হৃদ্যতার সম্পর্ক। মাঝে কিছুটা ভাটা পড়েছিল বটে। তবে সেটি সরিয়ে ভ্রাতৃত্ব অটুট রেখেছেন তারা।

Manual1 Ad Code

বুধবার ছিল সালমানের ৫৮তম জন্মদিন। ভক্ত, শুভাকাঙ্ক্ষী, বলিউডবাসী সবাই শুভেচ্ছা জানিয়েছেন ভাইজানকে। কিন্তু নীরব ছিলেন শাহরুখ। তার পক্ষ থেকে কোনো শুভেচ্ছা বার্তার দেখা পাননি নেটিজেনরা।

Manual7 Ad Code

এদিকে বুধবার বিকালেই টুইটারে ভক্তদের সঙ্গে আড্ডায় বসেন শাহরুখ। তাদের নানা প্রশ্নের উত্তর দেন। আর সেখানেই এক ভক্ত সালমান খানের একটি ছবি পোস্ট করে কিং খানের উদ্দেশে বলেন, ‘আজ বড়ভাই সালমান খানের জন্মদিন’।

এই মন্তব্যের জবাবে শাহরুখ খান বললেন, ‘হ্যাঁ, আমি জানি এবং তাকে শুভেচ্ছাও জানিয়েছি। আমি এসব সোশ্যাল মিডিয়ায় করি না। কারণ সম্পর্কটা তো ব্যক্তিগত; তাই না? আর হ্যাঁ, ভাইয়ের এই ছবিটা কিন্তু দারুণ!’

Manual3 Ad Code

শাহরুখের কাছ থেকে শুভেচ্ছা বার্তা না দেখে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম পর্যন্ত গুঞ্জন ছড়িয়ে যায় যে, ফের সালমানের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু টুইটের মাধ্যমে শাহরুখ বুঝিয়ে দিলেন, তাদের ভ্রাতৃত্ব এখনো অক্ষত, অটুট রয়েছে।

উল্লেখ্য, শাহরুখ ও সালমানকে একসঙ্গে বেশ কয়েকবার সিনেমায় দেখা গেছে। তবে সর্বশেষ তারা হাজির হয়েছেন ‘টাইগার ৩’-এ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code