প্রয়াত মেয়র স্মরণে জালালাবাদ টিভির বিশেষ লাইভ “স্মৃতিতে অম্লান, জনতার কামরান” দেখবেন কাল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

আবিদ আহমদ চৌধুরী,স্পেন :জালালাবাদ টিভির নতুন লাইভ অনুষ্ঠান “গুড ইভিনিং স্পেন” এর ৪র্থ পর্ব সম্প্রচারিত হবে আগামীকাল (শনিবার)। এবারের পর্ব জুড়ে থাকছে সদ্য প্রয়াত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব বদর উদ্দিন আহমদ কামরানের স্বরণে বিশেষ স্মৃতিচারণ। স্পেনের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক কবির আল মাহমুদের সঞ্চালনায় এই বিশেষ পর্বের নাম দেওয়া হয়েছে “স্মৃতিতে অম্লান, জনতার কামরান”। অনুষ্টানের পুরোটাই জুড়ে থাকবে সিলেটের গণমানুষের নেতা সিলেটের সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন ও ভালোবাসার প্রিয় মুখ প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং তার ব্যক্তিগত ও সামাজিক জীবনযাপন বিষয়ক বিশেষ আলোচনা।

Manual8 Ad Code

সিলেটের বহুল আলোচিত এই প্রখ্যাত নেতার স্মরণে লন্ডন ভিত্তিক অনলাইন টিভি চ্যনেল জালালাবাদ টিভি আয়োজিত “গুড ইভিনিং স্পেন” লাইভ অনুষ্টানের এই বিশেষ পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জনাব বদর উদ্দিন আহমদ কামরানের রাজনৈতিক স্বজন মুশফিক জায়গীরদার, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের সহকারী প্রক্টর ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এবং সিলেট জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সিলেট জেলা প্রেস মালিক সমিতির সভাপতি এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জনাব বদর উদ্দিন আহমদ কামরানের পারিবারিক স্বজন মেহেদী কাবুল এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এবং লেখক ও সংগঠক প্রণবকান্তি দেব।

Manual5 Ad Code

অনুষ্ঠানটি শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০টা, ইউকে সময় দুপুর ২:০০টা এবং স্পেন সময় দুপুর ৩:০০টায় সরাসরি সম্প্রচারিত হবে জালালাবাদ টিভির অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।দর্শকরাও এসময় সমসাময়িক বিষয় ও প্রয়াত বদর উদ্দিন কামরানের স্মৃতিচারণ করে বিভিন্ন মতামত জানাতে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন আমন্ত্রিত অতিথিদের সাথে।

অনুষ্ঠানের সঞ্চালক কবির আল মাহমুদ বলেন, ‘বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেটের আপাম জনগোষ্ঠীর একজন প্রিয় মূখ, তিনি অত্যন্ত সুদক্ষ রাজনৈতিক নেতা হওয়ার পাশাপাশি মানুষ হিসাবেও খুবই মহৎ মনের এবং সাবলীল চরিত্রে অধিকারী ছিলেন। শহরের একজন দিনমজুরের মেয়ের বিয়ের অনুষ্টান থেকে শুরু করে জাতীয় কোন রাজনৈতিক নেতার সিলেট আগমন, খেলাধুলার অনুষ্ঠান কিংবা ধর্মীয় বিশেষ কোন আয়োজন, সবসময় সবখানে একজন ব্যক্তি কামরানের উপস্থিতি যেন ছিল সিলেটের মানুষের কাছে খুব নিয়মিত বিষয়। রাজনীতিতে তিনি একটি নির্দিষ্ট দলের অন্তর্ভুক্তিতে কাজ করলেও তিনি সবসময় ছিলেন সহিংসতার উর্ধে, তার বিপক্ষীয় দলের নেতাকর্মীদের প্রতি তার মাঝে সবসময় শ্রদ্ধা ও ভালোবাসাবোধ দেখা যেত। তার এই অতিসাধারণ ব্যক্তিত্ব তাকে অন্য সবার থেকে আলাদা করে রাখতো। তার মৃত্যুতে সিলেটের মানুষ কেবল একজন নেতাই হারায়নি, সিলেট নগরী হারিয়েছে একজন অভিভাবককে। তার এই শুন্যস্থান পূরণ করার মত নয়।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code