‘কৌন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে কাঁদলেন, কাঁদালেন অমিতাভ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:

শেষ হয়েছে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র সিজন ১৫। শেষ পর্বে এদিন মৌসুমের সবার সঙ্গে ফেলে আসা সুন্দর স্মৃতি রোমন্থন করেন অমিতাভ। বিদায় সংবর্ধনার সময় চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। আবেগপ্রবণ হয়ে সবার সামনেই কেঁদে ফেলেন বিগ বি।

গত এপ্রিল থেকে শুরু হওয়া শোটির শেষ পর্বের সম্প্রচার হয়েছে গতকাল ২৯ ডিসেম্বর। শেষ পর্বে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, তাঁর নাতনি সারা আলী খান ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান।

Manual7 Ad Code

আবেগতাড়িত হয়ে অমিতাভ বচ্চন এদিন বলেন, ‘সব নারী আর পুরুষ আমরা এবার আসছি। আগামীকাল থেকে এই স্টেজ আর সুন্দর করে সাজানো হবে না। যাঁরা এই শোর দর্শক, যাঁরা এটি দেখতে ভালোবাসতেন, তাঁদের জন্য বলছি, আগামীকাল থেকে আমরা আর আসব না। তবে সত্যি বলতে, এই কথাটা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হচ্ছে না।’ কান্নাজড়ানো কণ্ঠে অমিতাভ বলেন, ‘আমি অমিতাভ বচ্চন এই স্টেজে দাঁড়িয়ে শেষবারের মতো বলছি শুভরাত্রি, শুভরাত্রি।’

Manual4 Ad Code

২০২৩-এর ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছিল ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৫’-এর সম্প্রচার। সেই সময় একমাত্র অমিতাভ বচ্চনই জানতেন গতকাল ২৯ ডিসেম্বর সিজনের সবশেষ পর্বের সম্প্রচার হবে।

Manual4 Ad Code

‘কৌন বানেগা ক্রোড়পতি’র সেটে নিজের ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখের অনেক গল্প সামনে আনতেন অমিতাভ। তেমনি প্রতিযোগীদের জীবনের অনেক লড়াই-সংগ্রামের কথা উঠে এসেছে এতে। অমিতাভ সব সময় চেষ্টা করতেন সেটে সবাইকে হাসিখুশি রাখতে। কিন্তু, বিদায়বেলায় তাঁর মুখের সেই হাসিটাই কান্নায় রূপ নিল।

তবে যেতে যেতে আশা দেখিয়ে গিয়েছেন অমিতাভ। নতুন মৌসুমে আবারও দেখা হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। টেলিভিশনের পর্দায় আবার কবে দেখা যাবে, সেটা সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, অমিতাভকে সামনে বড় পর্দায় দেখা যাবে ‘কালকি ২৮৯৮ এডি’, ‘বাটারফ্লাই’ আর ‘ভেট্টাইয়ান’ সিনেমায়। ভেট্টাইয়ান সিনেমার মাধ্যমে তামিল মুভিতে ডেবিউ হচ্ছে তাঁর।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code