মোবাইল ইন্টারনেটে গ্রাহক কেন কমছে?

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

বিশেষ প্রতিবেদন: দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৮৯ লাখ ৬০ হাজার। অক্টোবরে যা ছিল ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজার। এছাড়া সেপ্টেম্বরে ছিল ১১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার। গত তিন মাস ধরে এই সংখ্যা শুধু কমছেই। গত তিন মাসে মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারী কমেছে লাখ ৩০ হাজার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত সর্বশেষ (নভেম্বর) প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে ২০ হাজার, অক্টোবরে লাখ ৬০ হাজার এবং নভেম্বরে লাখ ৫০ হাজারসহ সব মিলিয়ে লাখ ৩০ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে।

Manual1 Ad Code

বিটিআরসির প্রতিবেদনে দেখা গেছে, গত আগস্টে ছিল ১১ কোটি ৯৭ লাখ ৯০ হাজার গ্রাহক। এটাই ছিল যাবতকালের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সর্বোচ্চ সংখ্যা। ২০২২ সালের আগস্টে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ৪৫ লাখ ৩০ হাজার। এক টানা গ্রাহক সংখ্যা বাড়লেও গত সেপ্টেম্বর মাস থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছেই।

Manual6 Ad Code

মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা সর্বোচ্চ চূড়ায় উঠে আবারও নামতে শুরু করেছে। গত তিন মাস ধরে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা কমছেই। বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেছেন, গত কয়েক বছরের মাস ভিত্তিক ডেটা ব্যবহার বিশ্লেষণ করলে দেখা যায় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হ্রাসবৃদ্ধি ঘটে। যা দীর্ঘ সময়ের ব্যাপ্তিতে তেমনভাবে প্রভাব ফেলে না। এছাড়া বিগত বছরগুলোতেও শেষ প্রান্তিকে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছিল। নতুন বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হবে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, গত ১৫ অক্টোবর থেকে মোবাইল ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ তিন দিন মেয়াদের প্যাকেজ বন্ধ করে দেওয়া হয়। আরও বন্ধ করা হয় ১৫ দিনের প্যাকেজ। বর্তমানে চালু আছে ৩০ দিনের প্যাকেজ। আরেকটি আছে আনলিমিটেড। নতুন প্যাকেজ চালুর পরে মোবাইল ইন্টারনেট খাতে গ্রাহক কমতে থাকে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও নিয়ন্ত্রক সংস্থা বলছে, তিন দিন মেয়াদের প্যাকেজ বন্ধ করে দেওয়ার ফলেই যে খাতে নেতিবাচক প্রভাব পড়ছে, তা নাও হতে পারে। এটা বুঝতে হলে মাস দেখতে হবে। তাহলেই বোঝা যাবে আসলে এই খাতে কি হয়েছে, সমস্যাটা কোথায়। যদিও পরে গ্রাহকের তুমুল আগ্রহের কারণে তিন দিন মেয়াদের প্যাকেজকে দিন করা হয়। এখন পর্যন্ত এই নিয়মই বলবৎ রয়েছে।  

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code