শৈত্যপ্রবাহে জবুথবু ভারতের উত্তরাঞ্চল

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলে শৈতপ্রবাহ দেখা দিয়েছে। অঞ্চলটির একাধিক স্থানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। রাজধানী দিল্লিসহ বেশ কিছু অঞ্চল দেখা দিয়েছে ঘন কুয়াশা। ফলে সেসব স্থানে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দৃশ্যমানতা কমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে। শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ। বুধবার ( ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

 

Manual7 Ad Code

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ভারতশাসিত কাশ্মীরে তাপমাত্রা মাইনাস ডিগ্রী সেলসিয়াসের (২৩ ফারানহাইট) নিচে নেমে গেছে। রাজধানী দিল্লিসহ বেশ কিছু অঞ্চল ভোরে এবং রাতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্নিত হয়েছে ফ্লাইট এবং ট্রেন পরিষেবাগুলো। ফলে যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে।

 

অঞ্চলটির ডাল হ্রদ এবং অন্যান্য জলাশয়গুলো আংশিকভাবে হিমায়িত হয়ে পড়েছে। ফলে ঠিকঠাকভাবে নৌকা চালাতে পারছেন না চালকরা। এতে  যাত্রী পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিম্ন তাপমাত্রার কারণে হিমায়িত হয়ে গেছে পানির পাইপলাইনগুলোও। ফলে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

Manual2 Ad Code

 

তাপমাত্রা কমে যাওয়া ঘন কুয়াশার কারণে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন এসেছে। গন্তব্যে পৌঁছাতে অনেক ট্রেন কয়েক ঘণ্টার মতো দেরি করছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

ভারতীয় রেলওয়েতে প্রতিদিন প্রায় ২৩ লাখ যাত্রী যাতায়াত করে থাকে। এটিকে দেশটির পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code