ব্যাখ্যা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

কানাডা অফিস:

Manual8 Ad Code

শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার সন্দেহের অভিযোগ কেন প্রকাশ্যে তুলেছিলেন, তার ব্যাখ্যা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডাভিত্তিক এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রুডো বলেছেন, ওই কাজ তিনি করেছিলেন কানাডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে।

Manual5 Ad Code

ট্রুডো বলেন, প্রকাশ্যে ওই অভিযোগ তিনি করেছিলেন ভারতকে এই বার্তা দিতে, তারা যেন ওই ঘটনার পুনরাবৃত্তি আর না করে। দেশের নাগরিকদের নিরাপদ রাখতে ওটা ছিল এক অন্য ধরনের হুঁশিয়ারি।

কানাডাভিত্তিক গণমাধ্যম সিটিভি নিউজকে সম্প্রতি ওই সাক্ষাৎকার দিয়েছেন ট্রুডো। তাতে তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ওই অভিযোগ তিনি করেছিলেন এই কারণে যে তাঁর কাছে যে খবর ছিল, তা গণমাধ্যম মারফত জানাজানি হয়ে যেতে পারে। এ ছাড়া তিনি এটাও চেয়েছিলেন, দেশবাসী জানুক—সরকার সবকিছু জানে। পরিস্থিতিটা কেমন, তার সম্যক ধারণা সরকারের আছে।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা এত দিন ধরে নীরব থেকেছি। কূটনীতির আধারে কথা বলেছি। দেশবাসী যাতে নিরাপদে থাকে, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছি। কিন্তু সেই সঙ্গে ভেবে দেখেছি, বাড়তি কিছু একটা করা দরকার। একধরনের হুঁশিয়ারি দেওয়া প্রয়োজন। তাই স্পষ্ট করে প্রকাশ্যে বুঝিয়ে দিতে চেয়েছি, আমরা জানি ভারত এর পেছনে আছে এবং তা বিশ্বাস করার মতো কারণও আমাদের হাতে আছে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code