১০০ আইনজীবীর অভিযোগ

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছেন চিলির ১০০ আইনজীবী। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্বের অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়েফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

অভিযোগ পত্রে বলা হয়েছে, ফিলিস্তিনিদের উপর গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধীর মতো জঘন্য কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী। অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে বলা হয়েছে।

Manual2 Ad Code

আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান ফ্রান্সিসকো শাহওয়ান বলেন, নেতানিয়াহুকে এ সব অপরাধের দায় নিতে হবে। শুধু তাই না অবিলম্বে যুদ্ধবিরতি দিতে হবে।

শাস্তি দাবি করে শাহওয়ান আরও বলেন, গাজা হামলায় জড়িত নেতানিয়াহু এবং অন্যান্য কর্মকর্তা ও সেনাদেরকে গ্রেফতার করতে হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code