আমার ৮ বার নির্বাচন করা হয়েছে, এত মানুষের আগ্রহ দেখিনি: শেখ হাসিনা

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual4 Ad Code

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘বাংলাদেশের গণতন্ত্রের জন্য যুগান্তকারী’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ সোমবার গণভবনে দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত যুগান্তকারী ঘটনা। আমি অনেকবারই নির্বাচন করেছি। সেই ১৯৮৬ সাল থেকে আটবার আমার নির্বাচন করা হয়ে গেছে। তবে এত মানুষের আগ্রহ আগে দেখেনি। আমি মনে করি, বাংলাদেশের জনগণ অনেক আনন্দিত এবং নির্বাচন যাঁরা পর্যবেক্ষণ করেছেন; মতামত দিয়েছেন সেটা উপযোগী। সেই জন্য সবাইকে ধন্যবাদ।’

Manual2 Ad Code

নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশি সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশটাকে দেখতে এসেছেন।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code