২০ মিনিটের ‘সুন্দর ফুটবলে’ মেসিকে নিয়ে কী বললেন সুয়ারেজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual6 Ad Code

ইন্টার মায়ামি যেন বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের মিলনমেলা। লিওনেল মেসি, জর্দি আলবা, সার্জিও বুসকেতস, লুইস সুয়ারেজ—চার তারকা এখন খেলছেন ইন্টার মায়ামিতে, যার নতুন সংযোজন সুয়ারেজ।

Manual6 Ad Code

নতুন মৌসুম সামনে রেখে অনুশীলন শুরু করেছে ইন্টার মায়ামি। গতকাল অনুশীলনের দিন ছিলেন মেসি, আলবা, বুসকেতস, সুয়ারেজ—বার্সার সাবেক চার ফুটবলার। অনুশীলন দেখেছেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো, যার মধ্যে মেসি, সুয়ারেজের দিকেই যেন ছিল সবার ফোকাস। বার্সেলোনায় মেসি ও সুয়ারেজের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা তো সবারই জানা। একসঙ্গে জুটি বেঁধে জিতেছেন অনেক ম্যাচ। কাতালানদের ক্যাবিনেটেও যোগ হয়েছে অনেক শিরোপা। ফোর্ট লডারডেলে গতকাল মায়ামির অনুশীলনে দেখা গেছে তাঁদের দারুণ বোঝাপড়া। অনুশীলন দেখে মুগ্ধ কোচ মার্তিনো বলেন, ‘আমরা ২০ মিনিটের ফুটবল অনুশীলন করেছি। তারা যে একসঙ্গে খেলাটা ভুলে যায়নি, সেটা ২০ মিনিটের অনুধাবন করেছিলাম। ২০ মিনিটের সুন্দর ফুটবল ছিল এটা।’

মেসি, ইন্টার মায়ামি প্রসঙ্গেও কথা বলেন সুয়ারেজ। উরুগুয়ের তারকা ফুটবলার বলেন, ‘ক্লাবে অনেক বিখ্যাত খেলোয়াড় রয়েছে। সেটা সবাই জানেন। বাকি খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে হবে। নতুন ক্লাব কী চাইছে, তা পেশাদারত্বের সঙ্গে করতে হবে। ক্লাব একটা এমএলএস শিরোপা জিততে চায়। সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। মেসি আমাকে ইন্টার মায়ামি ও এমএলএস সম্পর্কে অনেক দারুণ কথা বলেছে। এটা ভালো লেগেছে যে যখন সে আমাকে তা বলেছে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code