আটলান্টিক সিটিতে বিএএসজে ও রোওয়ান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী:
নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১১ জানুয়ারি , বৃহস্পতিবার স্বাস্থ্য ক্যাম্প আয়োজিত হয়েছে। সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও  ভ্যাকসিন প্রদান করা হয়।

এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কমিউনিটির সাধারণ মানুষ  ভ্যাকসিন প্রদান সহ স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পায়।

Manual5 Ad Code

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটির লোকজন সহ অন্যান্য কমিউনিটির লোকজন স্বাস্থ্য ক্যাম্প কার্যক্রম সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code