সিগারেট খাবো না

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

 

ডেস্ক রিপোর্ট: নতুন বছরের শুরুতেই নানা হিসাব কষে মানুষ। ফেলে আসা বছরের ভুল-
ত্রুটি শুধরে নেওয়া কিংবা নতুন কোনও কিছু অর্জনের পরিকল্পনা সাজায়। অনেক
তারকার মধ্যেও এই চর্চা আছে। এই যেমন টলিউডের দাপুটে অভিনেত্রী স্বস্তিকা
মুখার্জির লক্ষ্য, এ বছর তিনি সিগারেট খাবেন না।

নিউ ইয়ার রেজ্যুলেশন সাজান কিনা, এমন প্রশ্নের জবাবে আনন্দবাজারকে স্বস্তিকা
বলেছেন, ‘এখন সব বছরই আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুব রেজ্যুলেশন নিতাম।
নখ খাবো না, ফাস্ট ফুড খাবো না। এ বছর ভেবেছি সিগারেট খাবো না। তিন দিন পেরেছি,
একদিন পারিনি। পরের দিন আবার খুব সচেতন হয়ে নতুন করে চেষ্টা শুরু করলাম। শেষ
দুদিন খাইনি। আজ বুধবার সকালে একটা খেয়ে ফেলেছি। এভাবেই যুদ্ধ করতে করতে
পেরে যাবো আশা করি।’

Manual3 Ad Code

দর্শক-ভক্ত সবাই জানেন, টলিউডের সীমানা ছাড়িয়ে স্বস্তিকা এখন বলিউডের
নিয়মিত মুখ। বেশ কয়েকটি আলোচিত, বড় প্রজেক্টে কাজ করেছেন। প্রশংসাও
পেয়েছেন ঢের। নতুন বছরেও সেই মুখরতা থাকবে বলে জানালেন অভিনেত্রী।

Manual6 Ad Code

স্বস্তিকা বলেন, ‘হিন্দিতে প্রায় চারটি কাজ ‌এ বছর মুক্তি পাওয়ার কথা। এগুলো সব
আগে করেছি। কিন্তু আমাদের এখানে (কলকাতা) যত তাড়াতাড়ি শুট শেষ হয়ে একটা ছবি
মুক্তি পায়, মুম্বাইয়ে তা হয় না। কারণ, ওরা পোস্ট প্রোডাকশনে অনেকটা সময় নেয়।’

Manual6 Ad Code

কলকাতায় ‘নিখোঁজ’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন এবং দেবের সঙ্গে ‘টেক্কা’ সিনেমার
কাজ রয়েছে তার হাতে। এছাড়া ঢাকায়ও একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন স্বস্তিকা। সে
বিষয়ে বললেন, ‘বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা। একটা কাজের কথা
চলছিল সেই কোভিডের সময় থেকে। এবার শেষমেশ হচ্ছে। সেটার কাজেই এপ্রিলে যাবো
ঢাকায়।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code