লন্ডনে ইস্টহাম মুসলিম কমিউনিটি এসোসিয়েশন ইউকের ওয়াজ মাহফিল সম্পন্ন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

মির্জা আবুল কাসেম, লন্ডন থেকে :

Manual1 Ad Code

ইস্টহাম মুসলিম কমিউনিটি এসোসিয়েশন ইউকে’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ মাহফিল।

Manual6 Ad Code

গত রবিবার সন্ধ্যা ৪ টার সময় ফ্লিন্ডার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইস্ট হাম মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিনের পরিচালনায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আব্দুর রহমান মাদানী, হযরত বেলাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী নিয়াজ মোহাম্মদ, শ্রীলঙ্কান মসজিদের ইমাম ও খতিব সাইয়্যেদ মাওলানা রিয়াজ আহমেদ।এসময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আব্দুর রহমান মাদানী কমিটির পক্ষ থেকে একটি মসজিদ নির্মানের জন্য আহ্বান জানালে কমিউনিটির পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। তিনি এই মসজিদসহ ব্রিটেনে সকল মসজিদে সহযোগিতার হাত প্রসারিত রাখতে সকলকে অনুরোধ জানান।

Manual3 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী, আব্দুল হক, আব্দুল কাসিম, নুর জহিরুল ইসলাম, আব্দুল আলীম, হাবিবুর রহমান, আব্দুর রব, মাসুম, আলতাব, আখতার, সাত্তার, মারুফ, জাকারিয়া, হাসান, সাদিক, বাহার, বুরহান, সাদিক, হাসান, আসাদ, শরিফ, মিছবাহ, মোহাম্মদ রহমান প্রমূখ। পরে ফিলিস্তিন সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code