মর্মান্তিক ও দু:খদায়ক 

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন অফিস: দুই বছরের শিশু সন্তান ব্রনসন ব্যাটার্সবিকে নিয়ে বাড়িতে একা থাকতেন ৬০ বছর বয়সী কেনেথ। একদিন হার্ট অ্যাটাকে একা ঘরে মারা যান বাবা কেনেথ। এতে খাবার না পেয়ে ক্ষুধা ও তৃষ্ণায় মারা গেছে শিশুটিও।

Manual5 Ad Code

গত ৯ জানুয়ারি যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয় বলে বিবিসি জানিয়েছে।  বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত ২৬ ডিসেম্বর এ দুজনকে সর্বশেষ দেখা গিয়েছিল। এর দুই সপ্তাহ আগে কেনেথ হার্ট অ্যাটাক করেছিলেন।   

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

ধারণা করা হচ্ছে, ২৯ ডিসেম্বর আবারও হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় তার। বাড়িতে অন্য কেউ না থাকায় শিশু ব্রনসন ব্যাটার্সবি একাকী হয়ে যায়। তাকে খাবার খাইয়ে দেওয়ার মতো কেউ না থাকায়—অনাহারে তার মৃত্যু হয়েছে।

 

শিশুটির মা জানিয়েছেন, বড়দিনের আগে নিজ সন্তানের সঙ্গে তার দেখা হয়েছিল। এরপর আর তাদের দেখেননি তিনি। শিশুটির বাবার সঙ্গে ঝামেলা থাকায় তিনি আলাদা থাকতেন।

 

Manual6 Ad Code

লিঙ্কনশায়ার পুলিশের এক মুখপাত্র বলেছেন, পুলিশ গত ৯ জানুয়ারি বেলা ৩টা ২৫ মিনিটে এই ঘটনার বিষয়ে অবগত হয়। ঘটনার তদন্ত শেষ হয়েছে এবং এই মৃত্যুকে সন্দেহজনক হিসাবে বিবেচনা করা হচ্ছে না। এরপরেও জড়িত সংস্থাগুলোর কার্যকলাপ বিশ্লেষণ করা হবে। 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code