প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পাওয়া ছয় জনের মধ্যে দায়িত্ব
বণ্টন করা হয়েছে। পুরনো উপদেষ্টাদের সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছেন ড.
কামাল আবদুল নাসের চৌধুরী। এবার প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে সাত
জনে।

Manual7 Ad Code

গত ১১ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের
সইয়ে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। রবিবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতির
আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক গেজেটের
মাধ্যমে তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

Manual2 Ad Code

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল
৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নলিখিত ছয় জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে
নিয়োগ দেওয়া হয়। ছয় উপদেষ্টা হলেন, ড. মসিউর রহমান, তৌফিক-ই-এলাহী চৌধুরী,
ড. গওহর রিজভী, সালমান ফজলুর রহমান, ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও মেজর
জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

Manual7 Ad Code

সরকারি গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হয়েছেন ড. মসিউর
রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী
চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বেসরকারি শিল্প
ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক
উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল
(অব.) তারিক আহমেদ সিদ্দিক। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়কে
প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২১ জানুয়ারি)
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া
সিদ্দিকীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি আগের মতোই

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন
করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code