সৌদি আরব ও ফ্রান্সের কাছে আরও বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: দেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য সরকারের নেওয়া
পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে সৌদি আরব ও ফ্রান্সের কাছে আরও বিনিয়োগ ও
সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের
রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান ও বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত মারি
মাসদুপুই পৃথকভাবে মঙ্গলবার (২৩ জানুয়ারি) গণভবনে দেখা করতে আসলে
প্রধানমন্ত্রী তাদের কাছে এই সহায়তা চান।

Manual4 Ad Code

দুই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো.নজরুল
ইসলাম। তিনি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, জনগণের আর্থ-সামাজিক
অগ্রগতির জন্য আমাদের গৃহীত উদ্যোগগুলোকে এগিয়ে নিতে বাংলাদেশে আরও
বিনিয়োগ করুন।

সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান বাংলাদেশের উন্নয়ন
অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতার অঙ্গীকার করেন। সৌদি আরব ও দেশটির
জনগণ বাংলাদেশের হৃদয়ের খুব কাছের উল্লেখ করে প্রধানমন্ত্রী এসময় বলেন, সৌদি
আরব সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ সৌদি আরব এবং দেশটির
জনগণের মঙ্গল কামনা করে। কারণ তারা মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের
খাদেম।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code