ডিপফেকের শিকার টেইলর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রযুক্তির নতুন বিষফোঁড়া ডিপফেক। এটি এমন এক ব্যবস্থা, যেখানে
মানুষের মুখ ব্যবহার করে নিখুঁতভাবে আপত্তিকর ছবি-ভিডিও তৈরি করা যায়। এই
নেতিবাচক আক্রমণের শিকার মূলত নারী তারকারা হচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলো
মার্কিন পপ সেনসেশন টেইলর সুইফট।

Manual3 Ad Code

শুক্রবার (২৬ জানুয়ারি) সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) তার একটি
আপত্তিকর ছবি ছেড়ে দেয় অজ্ঞাত কেউ। যেটা বাতাসের বেগে ছড়িয়ে যায় চারদিকে।
কইমই-এর রিপোর্ট অনুযায়ী, মাত্র ১৭ ঘণ্টায় ছবিটি দেখছিল ৪৫ মিলিয়নের বেশি
এক্স ব্যবহারকারী!

Manual4 Ad Code

কিন্তু ছবিটি আসলে ভুয়া, প্রযুক্তির সাহায্যে বানানো। বিষয়টি বুঝতে পারেন সুইফটের
ভক্তরা। তাই প্রিয় তারকার জন্য ঢাল হয়ে প্রতিবাদ শুরু করেন তারা। যার সুবাদে ১৭
ঘণ্টা পর ছবিটি সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে মুছে যায়। এ নিয়ে এক ভক্ত বলেছেন,
‘টেইলর সুইফটকে রক্ষা করো, যেভাবে তিনি রক্ষা করেন ভক্তদের। সুইফটিরা (ভক্ত)
তাদের সেরাটা দেখিয়ে দিয়েছে। ছবিটি যে বানিয়েছে, সে এখন নরকে; বিশ্বের সব
সুইফটিকে ভালোবাসা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code