শেষে যা বললো তদন্ত কমিটি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতায় তিন সদস্যের তদন্ত
কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু অধিনায়ক সাকিব আল
হাসানের কারণে তদন্ত রিপোর্ট জমা দিতে পারছিলেন না তারা। অবশেষে সোমবার
অধিনায়ক সাকিবের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন এনায়েত হোসেন সিরাজের
নেতৃত্বাধীন কমিটি। শুধু সাকিব নন, এদিন তামিমের সঙ্গেও তারা দেখা করেছেন।
সিলেটে তাদের সঙ্গে আলাদা বৈঠক করে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এনায়েত
হোসেন সিরাজ।

সোমবার দুপুরে সাকিব-তামিমের সঙ্গে আলাদা বৈঠকে বসে তিন সদস্যের কমিটি।
কমিটির অপর দুই সদস্য বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান।
বৈঠক শেষে কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ গণমাধ্যমে বৈঠকের বিষয়ে জানান,
‘আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কিনা এই মুহূর্তে বলতে পারবো
না। দুজনকে নিয়ে আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেবো। শুধু সাকিব-তামিম
না; বাংলাদেশের ক্রিকেটের সব বিষয় নিয়ে কথা হয়েছে। তাদের কাছেও আমরা পরামর্শ
চেয়েছি।’

Manual6 Ad Code

বৈঠক শেষে কমিটির সদস্যরা আবার ঢাকায় ফেরত যাচ্ছেন, ‘আমাদের যে দায়িত্ব
ক্রিকেট বোর্ড দিয়েছে, এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা ক্রিকেট বোর্ডকে
জমা দিয়ে দেবো। যেহেতু ওদের দুজনকে এখানে (সিলেটে) পেয়েছি, সেজন্য সকালে এসে
কথা বলে এখন চলে যাচ্ছি।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code