ফুলকপির কোরমা রান্না করবেন যেভাবে

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: শীতের সবজি ফুলকপি দিয়ে নানা রকম রান্না করা হয়। কখনও
ফুলকপি দিয়ে মাছ, কখনও আবার ফুলকপি ভাজি কিংবা পাকোড়া। স্বাদে পরিবর্তন
আনতে এবার ফুলকপি দিয়ে মজাদার কোরমা রেঁধে ফেলতে পারেন। জেনে নিন রেসিপি।

Manual7 Ad Code

একটু বড় করে ফুলকপি কেটে গরম পানিতে লবণ দিয়ে সামান্য ভাপিয়ে নিন। ফুলকপিতে
অল্প ধনে গুঁড়া, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়া, আদা বাটা ও সামান্য তেল মাখিয়ে রাখুন।

আধা বাটি পেঁয়াজ বেরেস্তা, ১০টি কাজুবাদাম ও দুটি কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে
নিন। ৩ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে আধা চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ শুকান
মরিচের গুঁড়া ও আধা চা চামচ ধনিয়ার গুঁড়া মিশিয়ে নিন।

Manual1 Ad Code

প্যানে অল্প তেল গরম করে ফুলকপির টুকরা ভেজে নিন। ফুলকপি উঠিয়ে একই তেলে
মসলা মেশানো দই ও ব্লেন্ড করে রাখা মিশ্রণটি দিয়ে দিন। পানি দিয়ে ভালো করে
কষিয়ে নিন মসলা। স্বাদ মতো লবণ দিয়ে দিন। তেল ভেসে উঠলে ভেজে রাখা ফুলকপির
টুকরো ও খানিকটা পানি দিয়ে ঢেকে দিন প্যান। ১০ মিনিট রান্না করুন। এরপর আধা চা
চামচ গরম মসলার গুঁড়া ও সামান্য চিনি ছিটিয়ে দিন। নেড়েচেড়ে আস্ত কাঁচা মরিচ দিয়ে
দিন কয়েকটা। এতে চমৎকার ঘ্রাণ আসবে রান্নায়। ১ চা চামচ ঘি ছিটিয়ে ঢেকে রাখুন
এক মিনিট। নামিয়ে পরিবেশন করুন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code