বাইডেন যাওয়ার পর ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার ভোরে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সিউল কর্তৃপক্ষ জানিয়েছে, পিয়ংইয়ং থেকে এক ঘণ্টারও কম দূরত্বের সুনান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র মহাকাশে ছোড়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই অঞ্চল ছেড়ে যাওয়ার এক দিনেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছে। এই সফরে মার্কিন প্রেসিডেন্টকে উত্তর কোরিয়াকে ঠেকানোর প্রতিশ্রুতি জোরালো করতে দেখা গেছে।

Manual3 Ad Code

এই বছরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান নিশ্চিত করেছে বুধবার অন্তত দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে। তবে তারা স্বীকার করেছে আরও হয়ে থাকতে পারে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code