করোনা আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মার্চের মাঝামাঝি সময়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে।

Manual6 Ad Code

করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে ৮ হাজার ২১৫ জন মারা গেছেন। এর পর দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার ৩৬৫ জন মারা গেছেন স্পেনে। চীনে মারা গেছেন ৩ হাজার ২৯১ জন। ইরানে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৪ জনের। ফ্রান্সে মারা গেছেন ১ হাজার ৬৯৮ জন। আর যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯০ জনের।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯০ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩০ হাজার মানুষ। কেবল বৃহস্পতিবারই ৬০ হাজারের বেশি মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ ভাইরাসে মৃ্ত্যুর সংখ্যা ইতিমধ্যে ২৪ হাজার ছাড়িয়ে গেছে।

Manual7 Ad Code

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইটের তথ্য বলছে, একদিনে ১৩ হাজার ৬৫৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৬ জন। এখন পর্যন্ত ১ হাজার ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code