প্রথমার্ধে নেপালকে ২ গোল দিয়েছে বাংলাদেশ

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাফ অনূ্র্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযানে
নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রথমার্ধেই দাপট দেখিয়েছে তারা। নেপালকে চেপে
ধরে বিরতির আগেই দুই গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক দল।

Manual1 Ad Code

শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধেই
বাংলাদেশ অন্তত ৫টি গোলের দেখা পেতো পারতো। একের পর এক আক্রমণে
প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি। তবে জাল কাঁপাতে পেরেছে মাত্র দু’বার।

ম্যাচ ঘড়ির ৫ মিনিটে স্বপ্না রানীর সেট পিস থেকে উড়ে আসা বল গোলকিপারের হাতে
লেগে ফেরে। ফিরতি বলে মুন্নি আক্তারের শট সাইড পোস্টে লাগলে হতাশ হতে হয়
তাদের।

Manual8 Ad Code

১১ মিনিটে ভালো সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে। পূজা দাসের শট অল্পের জন্য চলে যায়
পোস্টের বাইরে দিয়ে। ৯ মিনিট পর বক্সের বাইরে থেকে পূজার আরও একটি বাঁ পায়ের
জোরালো শট ঘেঁষে যায় ক্রস বার দিয়ে।

এর বেশ কয়েক মিনিট পর সাগরিকার পাসে বক্সের ভেতরে আবারও ক্রসবারের ওপর
দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন পূজা।

Manual6 Ad Code

৩৯ মিনিটে অবশেষে বাংলাদেশ গোলের দেখা পায়। নেপালের গোলকিপার ঠিকমতো
গোলকিক নিতে পারেননি, বক্সের অনেক বাইরে থেকে সরাসরি বল পেয়ে বাংলাদেশের
একজনের হেড পাস পান সাগরিকা। ডিফেন্ডারদের ছিটকে দিয়ে সাগরিকা পায়ের টোকায়
জালে জড়াতে ভুল করেননি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code