নিজ শহরে খুলনাকে জয়ে ফেরালেন তামিম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: আগের তিন ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল খুলনা টাইগার্সের। মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে জিততে না পারলে প্লে-অফ খেলার পথটা কঠিন হয়ে যেত খুলনার! তবে সেটি হয়নি ঘরের ছেলে তামিম ইকবালের কারণে। টুর্নামেন্টের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়ে ১ উইকেট হারিয়ে খুলনাকে জয়ের বন্দরে নিয়ে গেছেন তামিম।

Manual1 Ad Code

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই পাকিস্তানি পেসার আমাদ বাট ও ওয়াহাব রিয়াজের পেস বোলিংয়ে রংপুর ১২৯ রানে অলআউট হয়। জবাবে খেলতে নেমে খুলনা ওপেনিং জুটিতে তারা তোলে ৪১ রান। একবার জীবন পাওয়া মুনিম শাহরিয়ার ২১ বলে ২১ রান করে বিদায় নেন।

এরপর দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে সহজেই জয়টা আসে। ১০ বল আগে ১ উইকেট হারিয়ে তামিম-জয় অনায়াসেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন। তামিম ৪৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন। জয় ৪২ বলে খেলেন ৩৮ রানের ইনিংস।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code