এখন আলোচনায় রোনালদোর ‘হেয়ার অব গড’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: গত সোমবার উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে গোল করা নিয়ে বিতর্কে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেছেন বলে দাবি করেন রোনালদো। প্রথমে তার নামে গোল দিয়েও দেওয়া হয়। পরে বদল করে ব্রুনোর নামে গোল দেয় ফিফা।

Manual5 Ad Code

বক্সের বাঁ-দিক থেকে গোলের দিকে বল তুলেছিলেন ব্রুনো। অফসাইডের ফাঁদ কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রোনালদো। তার মাথার কাছ দিয়ে বল জালে জড়িয়ে যায়। প্রথম খালি চোখে দেখে মনে হচ্ছিল, রোনালদোর গোল। পরে দেখা যায়, বলটি রোনালদোর মাথা স্পর্শই করেনি। পরে ফিফা গোলটি ব্রুনোর নামেই দেয়।

Manual8 Ad Code

যদিও গোলের পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস কনে রোনালদো। গোলটি পরে ব্রুনোর নামে দেওয়া হলে তারও প্রতিবাদ জানান তিনি।

ফলে অনেকেই প্রশ্ন করেন, রোনালদো তো নিজে বুঝেছিলেন তার মাথায় বল লেগেছে কিনা! তারপরও কিভাবে সতীর্থের গোলটি নিজের বলে দাবি করলেন?

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code