ব্যবস্থা নেওয়ার আশ্বাস আর্জেন্টিনার প্রেসিডেন্টের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: আর্জেন্টিনার রোজারিওতে অপরাধপ্রবণতা যে বেড়ে গেছে, সেটা নতুন করে উঠে এলো বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে সন্ত্রাসীরা হুমকি দেওয়ার পর। বৃহস্পতিবার ভোরে তার স্ত্রী আন্তোনিও রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন সুপারমার্কেটে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। সেখানে সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে হুমকি দিয়ে একটি চিরকুটও রেখে যায় তারা।

Manual4 Ad Code

মেসিকে বন্দুকধারীরা হুমকি দেওয়ার পর টনক নড়েছে আর্জেন্টিনা প্রেসিডেন্টের। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আলবার্তো ফার্নান্দেজ। অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি।

ইনফোবায়ে’কে ফার্নান্দেজ বলেন, ‘(বৃহস্পতিবার) ঘুম থেকে উঠে আমি খুব বাজে সংবাদ শুনেছি। আমি তখনই (মেয়র পাবলো জ্যাভকিন) যোগাযোগ করেছি এবং চিফ অব স্টাফের সঙ্গে সরাসরি কথা বলেছিলাম। আমি তাকে বলেছি, অন্য কিছু করতে হবে। আমরা অবশ্যই অনেক কিছু করছি, কিন্তু আরো বেশি কিছু করতে হবে। সহিংসতা ও সংগঠিত অপরাধের সমস্যা খুবই গুরুতর।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code