সহ-অধিনায়ক থাকলে ভালো হতো : সাকিব

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃ বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে কোনো সহ-অধিনায়ক নেই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডেও এ পদে কাউকে রাখা হয়নি। ফলে সব দায়িত্ব পালন করতে হবে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। এমন অবস্থায় সহ-অধিনায়কের গুরুত্ব অনুভব করছেন সাকিব আল হাসান।

Manual4 Ad Code

দেশের সাবেক এই অধিনায়ক মনে করেন, সহ-অধিনায়ক থাকলে ভালো হতো। তবে দলে নেতৃত্ব গুণাবলীসম্পন্ন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। তাই তিনি এটিকে বড় করে দেখতে নারাজ।

সাকিব বলেন, ‘দলে সহ-অধিনায়ক থাকা একটি প্রথা। হয়তো থাকলে ভালোই হতো। তবে নেই বলে যে খুব একটা সমস্যা, সেটাও নয়। এমনিতেই পাঁচ-ছয়জন আছে যারা লিডারশিপ গ্রুপের পার্ট বলেই আমি মনে করি। তারা সবাই মিলে যেকোনো কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারে। আর তা সবার মতামতের ভিত্তিতেই হয়।’

Manual6 Ad Code

তবুও বিশ্বসেরা এই অলরাউন্ডারের চাওয়া প্রথা মেনে দলে সহ-অধিনায়ক রাখা হোক। তিনি বলেন, ‘খুব একটা সমস্যা হয় বলে মনে হয় না। সহ-অধিনায়ক থাকলে খুব একটা বড় ভূমিকা পালন করতে হয় তাও না। তবে এটা ক্রিকেটের একটা প্রথা। সেদিক থেকে থাকতেই পারে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code