পোর্ট এলিজাবেথে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ‘বাতাস’

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : ৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই টেস্টের শেষ ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে। শেষ টেস্টকে সামনে রেখে বুধবার ভেন্যুতে অনুশীলন করেছে বাংলাদেশ দল।

Manual1 Ad Code

এ মাঠে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন পেস বোলিং কোচ এলান ডোনাল্ড, রাসেল ডমিঙ্গোরা। যাদের জন্য এই মাঠ অনেকটা মুখস্থ বইয়ের মতো। কত স্মৃতি আছে তাদের। জানা আছে অনেক কিছু। প্রথমবারের মতো এই মাঠে টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশ দলের জন্য রসদ হিসেবে কাজ করবে।

Manual2 Ad Code

এলান ডোনাল্ড সেই গল্প শোনালেন দলকে। যা বলেছেন গণমাধ্যমের কাছেও। ডোনাল্ডের মতে, বাংলাদেশ দলের অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠবে ‘বাতাস’। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে তীরে অবস্থিত এই শহরের বাতাসের ধরণ বেশ ক্ষিপ্র। ম্যাচ চলাকালীন যদি বাতাস হানা দেয় তাহলে বেশ বিপদে পড়তে হবে বোলারদের।

‘পোর্ট এলিজাবেথে একটি ব্যাপারের সঙ্গে মানিয়ে নিতে হবে, তা হচ্ছে বাতাস। সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে প্রবল বাতাস আসে এখানে। দল হিসেবে আমরা সেটি নিয়ে কথা বলেছি। উঁচু ক্যাচ নেওয়া এখানে সত্যিকারের স্কিলের ব্যাপার। বাঁক খাওয়ানো ক্যাচ, লম্বা ক্যাচিংয়ের অনুশীলন অনেক করতে হবে আমাদের। জানতে হবে, কোন পাশ থেকে বাতাস আসছে। বিকেলের শেষভাগে স্কোর-বোর্ডের দিক থেকে ৪০-৪৫ কিলোমিটার বেগে বাতাস আসে। এটার সঙ্গে মানিয়ে নিতে হবে।’

শুধু বোলাররা বিপাকে পড়তে পারে তাও নয়, বিপাকে পড়বে ফিল্ডাররাও। বাতাসের জন্য উঁচু ক্যাচ ধরতেও কঠিন হয়ে যাবে বলে রেখেছেন ডোনাল্ড।

Manual6 Ad Code

‘ফিল্ডিংয়ে অনেক মনোযোগ দিতে হবে আমাদের। উঁচু ক্যাচিংয়ে যেন সঠিক পজিশনে যাওয়া যায় দ্রুত। (ম্যাচে) কাউকে কঠিন কাজটি করতে হবে, বাতাসের সঙ্গে বোলিং করা। কাউকে বাতাসের সঙ্গে করতে হবে বোলিং, কাউকে বিরুদ্ধে। কাজটি তাই কঠিন হবে।’

তবে ধরণ বুঝে গেলে ব্যাটারদের জন্য খেলা সহজ হয়ে যাবে। অতীত মনে করিয়ে দিয়ে ডোনাল্ড বলেছেন, ‘এটা এমন একটা মাঠ, এখানে থিতু হলে বড় শতরান করা যায়। তবে ডেল স্টেইন এখানে কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখিয়েছিল, যখন বল রিভার্স সুইং করা শুরু করে, সৃষ্টিশীল হলে এখানে উইকেট নেওয়া যায়। বোলারদের জন্য কাজ কঠিন হবে। তবে এটা ঐতিহ্যবাহী একটি টেস্ট ভেন্যু। আমি সবসময়ই এখানে আসতে ভালোবাসি এবং এখানকার ব্যান্ড, দর্শকের সামনে খেলতে উপভোগ করেছি। এখানে হইচই অনেক হবে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code