প্রতারণা ও দুর্নীতির অভিযোগ থেকে নেইমারের মুক্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় দল বদলে নেইমারের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ ছিল। দীর্ঘ দিন ধরে চলছিল মামলা। বিশ্বকাপের আগে এই মামলায় সুখবরই পেয়েছেন তিনি। প্রসিকিউটররা এই মামলায় নেইমারের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ সব অভিযোগ থেকে মুক্ত পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রসিকিউটররা শুরুতে একই অভিযোগে নেইমারের দুই বছরের জেল ও ১০ মিলিয়ন ইউরো জরিমানা চেয়েছিল। কিন্তু তারা নতুন করে ঘোষণা দিয়েছে, অভিযুক্তদের সবার অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code