‘সাকিব-তামিমের ইন্টারভিউয়ের কারণে অস্বস্তিতে ছিল ক্রিকেটাররা’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে বাংলাদেশ দল ঘোষণা নিয়ে শুরু হয়েছিল নানা নাটকীয়তা। আর তার প্রতিফলন ঘটেছে চলমান বিশ্বকাপে। ভারতে হতাশার বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে গণমাধ্যমে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দেওয়া ইন্টারভিউয়ের কারণে ক্রিকেটাররা অস্বস্তিতে ছিল। সোমবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া উইংয়ের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

তিনি বলেন, ‘সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ তো নতুন ক্রিকেট খেলছে না। তারা তাদের কন্ট্র্যাক্ট সম্পর্কে ওয়াকিবহাল। বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটারদের তালিকায় তারা উপরের দিকেই থাকবে। তারা যেই কাজগুলো করেছে বা যেই ইন্টারভিউগুলো দিয়েছে। যেটা নিয়ে এত আলোচনা-সমালোচনা হয়েছে, সেই জিনিসগুলো যদি বিশ্বকাপ শুরুর আগে না হতো। তাহলে আমরা আরও স্বস্তির জায়গাতে থাকতাম। ওইরকম যদি না হতো তাহলে হয়তো ভালো হতো

Manual5 Ad Code

Manual8 Ad Code

বিশ্বকাপ শেষেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এই সিরিজে সাকিবের না থাকার সম্ভাবনাই বেশি। বিশ্বসেরা এই অলরাউন্ডার না থাকলে টাইগারদের নেতৃত্ব দিতে পারেন লিটন।

এই বিষয়ে টিটু বলেন, ‘সাকিবের যেহেতু ইনজুরি আছে। যতদিন সে পুরোপুরি সুস্থ না হবে, সে পর্যন্ত সাকিব খেলবে না আমরা সবাই জানি। টেস্টে তো ভাইস ক্যাপ্টেন হিসেবে লিটন আছে। যদি এর মাঝে নতুন কিছু সিদ্ধান্ত না হয়, তাহলে লিটনই অধিনায়ক হিসেবে থাকবে। আর যদি নতুন কিছু হয়, তাহলে আপনারা জেনে যাবেন। টিম যখন ঘোষণা হবে ক্যাপ্টেন কে থাকবে ডিটেইলস বলে দেওয়া হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code