স্পেনের বিপক্ষে ম্যাচটা জার্মানির জন্য ‘ফাইনাল’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: ফুটবলের প্রবাদ বনে যাওয়া সেই কথাটা এখন আর বোধহয় জার্মানির বেলায় খাটে না- ফুটবলটা খেলে ২২জন, কিন্তু জেতে জার্মানি! যার প্রমাণ প্রথম ম্যাচেই দেখা গেছে। অপ্রতিরোধ্য জাপানি ব্লু সামুরাইদের সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা জার্মান মেশিনের ছিল না। মনে হচ্ছিল জার্মানির গোলমেশিন বোধহয় প্রায় অকেজো! তাই রবিবার সবচেয়ে বড় ম্যাচে স্পেনের ম্যাচটা তাদের কাছে এখন ‘ফাইনাল’। তাদের টিকে থাকার লড়াই শুরু হবে রাত ১টায়।

Manual1 Ad Code

চারবারের শিরোপা জয়ী হয়েও গত আসরে প্রথমবার তারা গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। যা জার্মানির ফুটবল ইতিহাসে ৮০ বছরে দেখা যায়নি। এই তথ্য ম্যুলারদের সার্বিক চিত্র তুলে ধরার জন্য যথেষ্ট। আজ প্রতিপক্ষও এমন এক দল যাদের খেলায় মিলছে ঐতিহ্যগত তিকিতাকার শিল্প সুষমা। তাই অবধারিতভাবে প্রশ্নটা এলো সেই বীরত্বপূর্ণ জার্মানি টিমটার অস্তিত্ব আছে কিনা। জার্মান কোচ হানসি ফ্লিক কিন্তু জবাবটা মাঠে দেওয়ার অপেক্ষায়, ‘রবিবার মাঠেই এর জবাব পাবেন। আর সেটা হবে প্রশ্নের সঠিক উত্তর।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code