কাজ পেলেন না আমির

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: কাজের ক্ষেত্রে এক চুলও ছাড় দিতে নারাজ আমির খান।
এই খুঁতখুঁতে স্বভাবের জন্যই তাকে মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। কিন্তু
তার সাবেক স্ত্রী, নির্মাতা-প্রযোজক কিরণ রাও-য়ের মধ্যেও যে একই গুণ
বিদ্যমান, তা সেভাবে প্রকাশ্যে আসেনি।
এবার এলো। জানা গেলো, কিরণের নির্মিত ছবিতে অভিনয়ের জন্য অডিশন
দিয়েছিলেন আমির খান। কিন্তু তাকে সাফ রিজেক্ট করে দিয়েছেন নির্মাতা!
অবাক করার মতো হলেও বিষয়টি সত্য। আর তা জানিয়েছেন খোদ কিরণ রাও
নিজেই।

Manual2 Ad Code

ছবিটির নাম ‘লাপাতা লেডিস’। গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে ছবিটি।
সম্প্রতি এর ট্রেলার প্রকাশ হয়েছে। যেটা দেখে প্রশংসা করছেন দর্শক-
সমালোচক সকলে। ছবিতে এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন
অভিনেতা রবি কিশান।

Manual2 Ad Code

এক সাক্ষাৎকারে কিরণ রাও জানান, এই একই চরিত্রের জন্য অডিশন
দিয়েছিলেন আমির খানও। কিন্তু তার চেয়ে রবি কিশানের অভিনয় অধিক
ভালো লেগেছিল। তাই প্রাক্তন স্বামীকে আর কাস্ট করেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code