ছবিতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয়েছে। এই
মোনাজাতের মধ্য দিয়ে ইতি ঘটেছে এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের।

Manual4 Ad Code

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয় আখেরি মোনাজাত। চলে ২৩ মিনিট ধরে।
মোনাজাতে দেশ ও জাতিসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে রবিবার মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে
মুসল্লিদের ঢল নামে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার।
এই পুরো পথ হেঁটেই মুসল্লিরা আসেন ইজতেমা মাঠে। গাজীপুর জেলার বিভিন্ন
এলাকাসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দান এলাকায়
আসেন।

কয়েক লাখ মুসল্লির এই ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত
বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা
জুবায়ের আহমেদ।
এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর গাজীপুরের টঙ্গীর
তুরাগতীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব
ইজতেমার প্রথম পর্ব।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code