কারাগারে থেকেও নির্বাচন জয়ের পরিকল্পনা করছেন ইমরান খান

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: মাত্র দুই বছরেরও কম সময়ে প্রধানমন্ত্রী থেকে কারাগারে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই সময়ের মধ্যে সাবেক এই ক্রিকেট
তারকা ও তার গঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলেরও নাটকীয় পতন হয়েছে।
তাকে দশ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এমনকি নিজেদের
নির্বাচনি প্রতীকও হারিয়েছে দলটি। এরপরও ৮ ফেব্রুয়ারির নির্বাচনে জয় ছিনিয়ে
নেওয়ার আশা ছাড়েনি দলটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে
নির্বাচনে জয়ী হতে দলটির নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও কৌশলের কথা তুলে ধরা
হয়েছে।

Manual4 Ad Code

পিটিআই-এর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় এখন কারাগারে রয়েছেন
প্রতিষ্ঠাতা ইমরান খান। দলটির মনে করে, সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি
ব্যবহার করে এই রাজনৈতিক ধস কাটিয়ে উঠতে পারবে তারা। যদিও তাদের বেশিরভাগ
প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী নতুন ও আগে তারা নির্বাচনে অংশ নেননি।

Manual1 Ad Code

পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট থেকে পিটিআইয়ের প্রার্থী হয়েছেন রেহেনা ধর। ৭০
বছর বয়সী রেহেনার সহকর্মীদের অনেকেই ধরপাকড় ও মামলার ভয়ে পালিয়ে রয়েছেন।
ফলে অপ্রত্যাশিতভাবে রাজনীতিবিদ হয়ে উঠা রেহেনা বলেছেন, ‘আমি ইমরান খানের
সঙ্গে আছি, থাকব। জনসম্মুখে একা ছেড়ে দিলেও আমি ইমরানের পতাকা নিয়ে রাস্তায়
নামব।’

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, তার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে, বছরের পর বছর ধরে
ভোটারদের জন্য কাজ করছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code