মারা গেলেন নামিবিয়ার প্রেসিডেন্ট

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট :: নামিবিয়ার প্রেসিডেন্ট হেজ গেইঙ্গো মারা গেছেন। রোববার সকালে রাজধানী উইনহোয়েকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলো বুমবা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর সময় তার স্ত্রী মনিকা গেইঙ্গো ও তার সন্তানরা পাশে ছিলেন।

Manual4 Ad Code

গত মাসেই জানা যায় যে হেজ ক্যানসারে আক্রান্ত। তার দপ্তর জানায়, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র নেয়া হবে তাকে। ২ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন। এর আগে গত বছর এবং ২০১৪ সালে তারা অস্ত্রোপচার হয়েছিল। প্রোস্টেট ক্যানসার থেকে সুস্থও হয়ে যান তিনি।

Manual5 Ad Code

২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন গেইঙ্গো। এখন দ্বিতীয় মেয়াদে দায়িত্বপালন করছিলেন তিনি। আগামী নভেম্বরে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নামিবিয়ায়। সুত্র : এফএনএস২৪ডটকম

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code