ইসরায়েলের পক্ষে সংবাদ প্রচার করছে সিএনএন

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর বিরুদ্ধে গাজা যুদ্ধ নিয়ে
ইসরায়েলি প্রোপাগান্ডা প্রচার এবং ফিলিস্তিনিদের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে
সেন্সরশিপ আরোপের অভিযোগ উঠেছে। এমন সম্পাদকীয় নীতির সমালোচনা করেছেন
খোদ সংবাদমাধ্যমটির কর্মীরাই। যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশে সিএনএন বার্তা
কক্ষের কর্মীদের অভিযোগ, ওপর মহলের চাপিয়ে দেওয়া নির্দেশনা ও প্রতিবেদনের
অনুমোদন প্রক্রিয়ার কারণে ৭ অক্টোবর হামাসের হত্যাযজ্ঞ ও জবাবে গাজায়
ইসরায়েলি হামলা নিয়ে তীব্র পক্ষপাতমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। রবিবার (৪
ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব
তথ্য উঠে এসেছে।

Manual8 Ad Code

এ বিষয়ে এক সিএনএন কর্মী বলেছেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অধিকাংশ খবর,
প্রাথমিক প্রতিবেদন যতই নির্ভুল হোক না কেন তা পক্ষপাতদুষ্ট হয়েছে। এর কারণ
হলো, আমাদের নেটওয়ার্কে ইসরায়েলের প্রতি একটি পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক
পক্ষপাতিত্ব রয়েছে।’

Manual2 Ad Code

তিনি আরও বলেন, মোটের ওপর ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে সিএনএন-এর কাভারেজ
সাংবাদিকতার অপব্যবহারেরই সমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code