পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ব্লিঙ্কেন

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করেছে ইসরাইল, যা এখনো থামেনি। হামাস
ইসরাইলের এ সংঘাতের পর এবার পঞ্চমবারের মতো অঞ্চলটিতে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
অ্যান্থনি ব্লিঙ্কেন। খবর বিবিসির

নতুন দফায় মধ্যপ্রাচ্য সফরের শুরুতেই সোমবার ব্লিঙ্কেনের সৌদি আরব যাওয়ার কথা। এরপর তিনি
ইসরাইল, মিশর, কাতার ও পশ্চিম তীরে সফরে যাবেন।

Manual3 Ad Code

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত আছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস-শাসিত
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ১২৭ জন নিহত
হয়েছেন।

Manual3 Ad Code

হামাস সরকারের গণমাধ্যম শাখা বলেছে, দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফাতে একটি কিন্ডারগার্টেনে হামলা
হয়েছে। সেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

Manual6 Ad Code

জাতিসংঘের হিসাব অনুসারে, গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি রাফায় বসবাস করে।

Manual2 Ad Code

ইসরাইল বলেছে, হামাসকে নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের স্থলবাহিনী রাফার দিকে অগ্রসর
হতে পারে।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তারা খান ইউনিস শহরে হামাসের একটি প্রশিক্ষণকেন্দ্রে অভিযান চালিয়েছে।
তাদের দাবি, ইসরাইলে ৭ অক্টোবরের হামলা চালানোর জন্য সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code