গোলাপগঞ্জে হ্যামট্রামিক সিটির ডেপুটি মেয়র মোঃ আবু আহমদ মুসাকে সংবর্ধনা প্রদান

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্টাফ রিপোর্ট:

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের হ্যামট্রামিক সিটির ডেপুটি মেয়র মোঃ আবু আহমদ মুসাকে গোলাপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ফাহিম আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির ডেপুটি মেয়র মোঃ আবু আহমদ মুসা।

Manual7 Ad Code

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের মানুষের দু:খ কষ্টে সবার আগে এগিয়ে আসেন। বিগত করোনা মহামারী ও বন্যার সময় সবার আগে এই প্রবাসীরাই এগিয়ে এসেছিলেন। তাদের মধ্যে এমন একজন হচ্ছেন মোঃ আবু আহমদ মুসা। যিনি প্রবাসীর মাটিতেও নেতৃত্ব দিচ্ছেন। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের হ্যামট্রামিক সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। যা গোলাপগঞ্জবাসীর জন্য গৌরবের। তিনি গোলাপগঞ্জের মানুষের মুখ উজ্জ্বল করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সাংবাদিক কে এম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি মোঃ শাহ আলম, সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম, প্রচার সম্পাদক ডি এইচ মান্না, দপ্তর সম্পাদক তামিম আহমদ, সাংবাদিক সাকেল উদ্দিন।

Manual8 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন সুহিন আহমদ, মিনহাজ উদ্দিন, সাইদুর রহমান প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code