বড়লেখা সীমান্ত দিয়ে আট জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

সংগ্রাম দত্ত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ আটজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বড়লেখার বাতামোড়াল পুঞ্জি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেছে ।

Manual2 Ad Code

বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি গণমাধ্যম কর্মীদের জানান, উপজেলার বাতা মোড়াল পুঞ্জি নামক স্থান হতে বিজিবি টহল দল চার বাংলাদেশি ও চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু।

Manual3 Ad Code

বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী গণমাধ্যম কর্মীদের বলেন, ‘পরিচয় নিশ্চিত হওয়ায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বড়লেখা সীমান্ত দিয়ে আট জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code