সিলেটে একাধিক সিএনজিতে বেপরোয়া বাসের ধাক্কা, আহত ১০

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

সিলেট নগরীর উপশহরে অন্তত ৬টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি বেপরোয়া বাস। এতে করে অটোরিকশাগুলোতে থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

Manual7 Ad Code

আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজী রিপন সরকার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার দুপুর বারোটার দিকে উপশহর এলাকার মেন্দিবাগ পয়েন্টে একটি বাস (ঢাকা মেট্রো ১১-১৫৮০) বেপরোয়া গতিতে এসে পাঁচ থেকে ছয়টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে করে সিএনজি চালিত অটোরিকশাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গাড়িতে থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে গেছে।

Manual8 Ad Code

এবিষয়ে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজী রিপন সরকার বলেন, বাসের চালক মনে হয় ভুল করে ব্রেকে চাপ দিতে গিয়ে এক্সেলেটারে চাপ দিয়ে দেয়। এতে করে বাসটি নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে।

Manual7 Ad Code

তিনি বলেন, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেলেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা নগরীর প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code