নতুন প্রজন্মকে হতাশা থেকে রক্ষা করতে হবে: ভিসি জহিরুল হক

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন আমাদের নতুন প্রজন্মকে হতাশা থেকে রক্ষা করতে হবে। বিশেষ করে তাদের সৃজনশীলতা যাতে নষ্ট না হয় এক্ষেত্রে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাম্প্রতিক সময়ে প্রায় ২ লাখেরও বেশি তরুণ দেশের বাইরে চলে গেছে। তারা দেশের দক্ষ ও যোগ্য মানব সম্পদ হতে পারতেন। এই যে একটি শূন্যতার সৃষ্টি হচ্ছে তা পূরণে আমিনুল হক চুন্নুর মত শিক্ষাবিদ চিন্তাশীল মানুষকে তাদের কলম দিয়ে ভূমিকা রাখতে হবে।

গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী কমিঊনিটি ব্যক্তিত্ব ম. আমিনুল হক চুন্নুর দুটো গ্রন্থ ‘ইতিহাস-ঐতিহ্য ও সমকালীন ভাবনা’ এবং ‘সভ্যতা-সংকট ও বিশ্ব রাজনীতি’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে ও মাহমুদুস সামাদ-ফারজানা চৌধুরী গার্লস কলেজের অধ্যক্ষ আবদুল জলিলের উপস্থাপনায় সভায় বিষয়-বিশেষজ্ঞ হিসেবে শাবিপ্রবি’র অর্থনীতি বিভাগের প্রফেসর ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মো. মাহবুবুল হাকিম ও স্বেচ্চাসেবী সংস্থা আইডিয়ার নির্বাহী প্রধান উন্নয়ন বিশেষজ্ঞ নজমুল হক।

Manual1 Ad Code

ধন্যবাদ জ্ঞাপন করেন ম. আমিনুল হক চুন্নু গ্রন্থপ্রকাশনা পর্ষদের সদস্যসচিব শাহজালাল (র.) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন আজাদ। প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-গবেষক ও অনুবাদক মিহিরকান্তি চৌধুরী ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আজির হাসিব।

Manual2 Ad Code

স্কলার্সহোম সিলেট এর সহকারী অধ্যাপক মো. মুস্তাফিজুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. আশরাফুর রহমান, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী নজরুল হাকিম, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো:আতাউর রহমান, লিডিং ইউনিভারসিটির ব্যবসা প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড.তোফায়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা মালেক খান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ গ ক ম আলীনুর রশিদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সাবেক সভাপতি মাহবুবুল আলম মিলন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সিলেট এর সাবেক সহ সভাপতি গল্পকার সেলিম আউয়াল, মাউশি সিলেট অঞ্চলের সহকারী পরিচালক ও শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রতাপ চৌধুরী, দয়ামীর কলেজের অধ্যক্ষ সাব্বির আহমদ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান, ড. শাকির আহমদ শাহিন, সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক দেবাংশু দাস মিটু, কবি পুলিন রায়, মো. খসরুজ্জামান, সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, কবি এ কে আজাদ খান, আব্দুল মুকিত, প্রমূখ ।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো:জাহিদুল ইসলাম ও গীতা পাঠ করেন হিমাংশু রঞ্জন দাস।
সুত্র: সিলেটসংবাদ২৪

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code