হিগুয়েন-দিবালাকে ছেড়ে দেবে জুভেন্টাস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সর্বশেষ মৌসুমে জুভেন্টাসকে সিরি আ শিরোপা জেতাতে অন্যতম ভূমিকা ছিল পাউলো দিবালার। মৌসুম শেষে পেয়েছেন সিরি আ এর সেরা ফুটবলারের তকমাও। অথচ নতুন মৌসুম শুরুর আগে দিবালার জুভেন্টাসে না থাকার গুঞ্জন ভাসছে। একই ভবিষ্যতের পথে আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন এবং জার্মান ফুটবলার সামি খেদিরার সামনে।

Manual6 Ad Code

সর্বশেষ মৌসুমে ইতালিয়ান সিরি আ লিগ জিতলেও আর কোনো শিরোপা নিজেদের করে নিতে পারেনি জুভেন্টাস। এদিকে চ্যাম্পিয়নস লিগে ছিটকে যায় শেষ ষোলো থেকে। এমন ব্যর্থতার পর কোচ মাউরিসিও সাররিকে বদলে আন্দ্রে পিরলোকে নতুন দায়িত্ব দেওয়া হয়। আর দায়িত্ব নেওয়ার পর নিজের মতো করে দল গুছিয়ে নেওয়ার কথা জানান পিরলো।

আর সেক্ষেত্রে নিজের পরিকল্পনার বাইরে কাউকে ক্লাবে রাখার পরিপন্থি নয় পিরলো। আর সেই ধারাতেই আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা, গনজালো হিগুয়েন এবং জার্মান মিডফিল্ডার সামি খেদিরার সঙ্গে চুক্তি বাতিল করে জুভেন্টাস তাদের ছেড়ে দিতে চায় বলে খবর উঠেছে। তবে এদের মধ্যে খেদিরা এবং হিগুয়েনের সঙ্গে চুক্তি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা ইদানীংকালে আসবে বলে দাবি করছে কয়েকটি সংবাদ মাধ্যম।

Manual8 Ad Code

২০১৬ সালে নাপোলি থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১৪৮ ম্যাচে ৬৬ গোল করেছেন হিগুয়েন। আর খেদিরা ২০১৫ সালে তুরিনের ক্লাবটিতে আসার পর থেকে এখন পর্যন্ত ১২১ ম্যাচে মাঠে নেমেছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code