ঝুলে আছে এরদোয়ানের ভাগ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত কোনও প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ঝুলে আছে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ভাগ্য। প্রাপ্ত ফল এবং বিশ্লেষকদের মতে, রানঅফ বা দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে নির্বাচন। ফলে গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান ফের প্রেসিডেন্ট হতে পারবেন কিনা সেই প্রশ্ন থেকে যায়।

Manual7 Ad Code

এবারের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসব পরিস্থিতি তুরস্কজুড়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন পর্যন্ত এরদোয়ান ৫০ শতাংশ ভোট অর্জনে ব্যর্থ। প্রতিদ্বন্দ্বী কেমাল কিরিচদারোগলুও এই সংখ্যা স্পর্শ করতে পারেননি।

Manual2 Ad Code

আল জাজিরার প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ সময় সোমবার দুপুর ৩টা পর্যন্ত ৯৯ দশমিক ৩৮ শতাংশ ভোট গণনার ফল প্রকাশ হয়েছে। এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৪২ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৫ শতাংশ ভোট। তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ২০ শতাংশ ভোট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code