হামাস নেতাদের টার্গেট করলে ইসরাইলের জন্য দোজখের দরজা খুলে যাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামি প্রতিরোধকামী সংগঠন হামাস যোদ্ধারা বলেছেন, যদি ইহুদিবাদী ইসরাইল হামাসের নেতাদের হত্যার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করে তাহলে দখলদার শক্তির জন্য দোজখের দরজা খুলে যাবে। আজ (মঙ্গলবার) এক বিবৃতি প্রকাশের মাধ্যমে হামাস যোদ্ধারা ইসরাইলের জন্য এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Manual8 Ad Code

টাইমস অব ইসরাইল- এর আগে এক রিপোর্টে বলেছে, দখলদার ইসরাইল সরকার তার পশ্চিমা মিত্রদেরকে জানিয়েছে যে, ইহুদিবাদী সেনাদের হিট স্কোয়ারড হামাস নেতাদের ওপর হত্যাকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। হামাসের যেসব নেতা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন তাদেরকে হত্যার জন্য ইসরাইল এই প্রস্তুতি নিচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code