আজকের প্রকাশিত বই

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলায় বাড়ছে বইপ্রেমীদের ভিড়।প্রতিদিনই আসছে নতুন বই, পাশাপাশি থাকছে আগের বছরগুলোতে প্রকাশিত বইও। দিনভর মেলাপ্রাঙ্গনে প্রিয় লেখকদের বই নিয়ে পাঠকদের আলোচনা ও উচ্ছ্বাস থাকে।বুধবার (১৪ ফেব্রুয়ারি) বইমেলার ১৪তম দিন নতুন বই এসেছে ৯১টি। বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে।নতুন প্রকাশিত বইগুলোর মধ্যে গল্প ১১টি, উপন্যাস ১২টি, প্রবন্ধ ৩টি,কবিতা ৩৫টি, গবেষণা ২টি, ছড়া ৪টি, শিশুসাহিত্য ৩টি, জীবনী ৫টি,রচনাবলি ১টি, নাটক ১টি, বিজ্ঞান বিষয়ক ১টি, ভ্রমণ ১টি, ইতিহাস ১টি,রাজনীতি ১টি, ধর্মীয় ৩টি, অনুবাদ ২টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ১টি ও অন্যান্য ৩টি।
ভুটান ভ্রমণ: ড্রাগন রাজার অভিষেক
বিষয়: ভ্রমণকাহিনি
লেখক: মাহবুব তালুকদার
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ১৪০ টাকা
প্রকাশক: ঐতিহ্য

Manual4 Ad Code

দুঃখীনি এক রাজকন্যা
বিষয়: স্মৃতিকথা
লেখক: মধুমিতা চক্রবর্তী
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ২৫০ টাকা
প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
জীবনানন্দ দাশের প্রেমের কবিতা
বিষয়: কবিতা
সম্পাদক: ড. উপল তালুকদার
প্রচ্ছদ: আল নোমান
মূল্য: ৩০০ টাকা
প্রকাশক: বই পুস্তক প্রকাশক
এ শর্ট হিস্ট্রি অব বাংলাদেশ
বিষয়: প্রবন্ধ
লেখক: ড. প্রতিভা রাণী কর্মকার
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
মূল্য: ৩০০ টাকা
প্রকাশক: আগামী
মুক্তিযুদ্ধের কত স্মৃতি, কত কথা
বিষয়: স্মৃতিগাথা
লেখক: মোনায়েম সরকার
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
মূল্য: ৬০০ টাকা
প্রকাশক: ঢাকা প্রকাশ

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code