‘সরকার কোরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন পাস করবে না’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার কোরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন দেশে পাস করবে না।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এ সম্মেলনের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করা যায়, নিজের জীবনে চর্চা করা যায়, তাহলে আমরা নিজেরা যেমন ভাল থাকব, তেমনি দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারব। আল্লাহর সব সৃষ্টির জন্য আমাদের কর্তব্য রয়েছে। সেটাকে অনুসরণ করা প্রতিটি মুসলমানের জন্য অনিবার্য দায়িত্ব। এ জন্য দরকার ইসলামকে পরিপূর্ণভাবে জানা। খণ্ডিত ইসলাম প্রকৃত ইসলাম নয়। ইসলামের মধ্যে বিরোধ সৃষ্টিকারীরা ইসলামের মঙ্গল কামনা করে না।

Manual5 Ad Code

তিনি বলেন,  সরকার দেশের প্রতিটি জেলা-উপজেলায় মডেল মসজিদের নামে পরিচিত ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছেন। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করছেন। মাদরাসা সর্বোচ্চ শিক্ষাকে এমএ পাসের মর্যাদা দিয়েছেন। সরকারি অর্থে মাদ্রাসায় বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে।

ইসলামের নামে যারা সন্ত্রাস ছড়ায়, বোমাবাজি করে, উগ্রতা সৃষ্টি করে, অন্য ধর্মাবলম্বীদের প্রতি আক্রমণ করে তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য এ সময় আহ্বান জানান মন্ত্রী।

Manual6 Ad Code

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের কল্যাণে কাজ করেছেন। তিনি ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাল্লাহ। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাও পরিপূর্ণভাবে ইসলামে বিশ্বাস করেন। তিনি ইসলামের উন্নয়নে নানা গ্রহণ করেছেন।

Manual2 Ad Code

কেরাত সম্মেলনে ইরান, আফগানিস্তান ও ফিলিপাইনের কারিরা কোরআন তিলাওয়াতে অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার মহাসচিব সাখাওয়াত খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code