হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়লো

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় বিশেষ বিবেচনায় আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা নির্ধারিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য ২৫ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে এ বছর হজে যাওয়া যাবে না এবং প্রাথমিক নিবন্ধনের সময় প্রদত্ত টাকা ফেরত পাওয়া যাবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code