মাহমুদ শাওনের সম্পাদনায় ‘যেভাবে লেখা হলো বিখ্যাত কবিতা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ মানুষের মুখে মুখে ফেরা কবি হেলাল হাফিজের এই লাইনটি তাঁর ‘নিষিদ্ধ সম্পাদকীয়’কবিতার। কোন প্রেক্ষাপটে কবিতাটি লিখেছিলেন কবি? কিংবা নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ এই বিখ্যাত কবিতার নেপথ্যের গল্পটাই বা কেমন? নিশ্চয় এমন প্রশ্ন বা কৌতূহল পাঠকের মনে জাগে। এই বই সেই কৌতূহল মেটাবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ১৫ কবি তাঁদের বিখ্যাত ১৫টি কবিতার ‘মুহূর্ত’ লিখেছেন। কবিরা হলেন, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, হেলাল হাফিজ, মুহম্মদ নূরুল হুদা, কামাল চৌধুরী,আসাদ মান্নান, রণজিৎ দাশ,মৃদুল দাশগুপ্ত, মাসুদ খান, শান্তনু চৌধুরী,আলফ্রেড খোকন, চঞ্চল আশরাফ, মজনু শাহ, মোস্তাক আহমাদ দীন ও শামীম রেজা।‘যেভাবে লেখা হলো বিখ্যাত কবিতা’ বইটি সম্পাদনা করেছেন মাহমুদ শাওন। মুদ্রিত মূল্য ২৪০ টাকা। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। প্রকাশক পুণ্ড্র প্রকাশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code