মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সিলেটি ব্যবসায়ী

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সিলেটি ব্যবসায়ী ও তার মেয়ে।

Manual3 Ad Code

রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টার দিকে ওয়ারেন সিটির রোডে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

জানা গেছে, নিহত ব্যবসায়ী সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) ও তার মেয়ে মমো জাহাঙ্গীর। তিনি নগরীর পৌরবিপণি মার্কেটের ‘কাঁচ ঘর’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এ ঘটনায় নিহতের ছেলে তামিম আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

‘কাঁচ ঘর’-এর ম্যানেজার অর্জুন ঢালি বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বছর তিনেক আগে সাজু পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নাগরিকত্ব পেয়ে মিশিগানে বসবাস করছেন তিনি। এদিন একটি কাজের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে বের হন জাহাঙ্গীর আলী সাজু। রাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মারা যান। আহত ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।

Manual4 Ad Code

লাশ দুটি দেশে নিয়ে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্জুন ঢালি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code