মিশিগানে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা নারীর দুঃসাহসিক পলায়ন

লেখক: Rumie
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

Manual1 Ad Code

মিশিগান ডেস্ক:মাসকেগন হাইটস, ৩১ মার্চ: মাসকেগন কাউন্টিতে সাময়িকভাবে পুলিশের হাতে আটক হওয়া এক নারী এখনও পলাতক রয়েছেন। তার দুঃসাহসিক পলায়নের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে তিনি ধরাছোঁয়ার বাইরে। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাসকেগন হাইটস পুলিশ একটি পরিত্যক্ত বাণিজ্যিক ভবনের সামনে একটি গাড়ি দেখতে পায়। গাড়িতে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় কর্মকর্তারা দেখেন, গাড়িতে থাকা এক নারীর বিরুদ্ধে প্যারোল শর্ত লঙ্ঘনের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তাকে হাতে হাতকড়া পরিয়ে পুলিশ টহল গাড়ির পেছনের আসনে বসান এবং গাড়িটি তল্লাশি শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী ওই নারীর গ্রেপ্তার এবং পরবর্তী পলায়নের ভিডিও ধারণ করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং ‘দ্য ব্লক পেপার উইকলি’ নামের সংবাদ ওয়েবসাইট শেয়ার করেছে। ভিডিওটির প্রায় ১৪ মিনিটের মাথায় দেখা যায়, ওই নারী পুলিশের টহল গাড়ির পেছনের আংশিক খোলা জানালা দিয়ে শরীর গলিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছেন। এদিকে পুলিশ কর্মকর্তারা তখনো তাদের তল্লাশি চালিয়ে যাচ্ছেন এবং ওই নারীর পলায়নের বিষয়টি সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। হাতে হাতকড়া পরা অবস্থাতেই তিনি ধীরে ধীরে গাড়ির ভেতর থেকে নিজের শরীরটা বাইরে বের করে আনতে থাকেন; একপর্যায়ে তার এক পা মাটিতে পড়ে এবং এরপর অন্য পা-টিও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code