জালিয়াতি: সাবেক কংগ্রেসম্যান জর্জ স্যান্টোসের ৭ বছরের জেল

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট জাজ জোয়ানা সেইবার্ট শুক্রবার ৩৬ বছর বয়সী স্যান্টোসকে ৮৭ মাসের কারাদণ্ডের পাশাপাশি ২৫ জুলাইয়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। সংক্ষিপ্ত ও কেলেঙ্কারিময় রাজনৈতিক জীবনের পর কংগ্রেস থেকে বহিষ্কৃত সাবেক রিপাবলিকান রেপ্রেযেন্টেটিভ জর্জ স্যান্টোসকে জালিয়াতি ও পরিচয়কেন্দ্রিক প্রতারণার দায়ে সাত বছরের বেশি সময়ের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল এক বিচারক।

Manual4 Ad Code

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট জাজ জোয়ানা সেইবার্ট শুক্রবার ৩৬ বছর বয়সী স্যান্টোসকে ৮৭ মাসের কারাদণ্ডের পাশাপাশি ২৫ জুলাইয়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। রয়টার্স জানায়, গত আগস্টে স্যান্টোস ২৩টি অভিযোগের মধ্যে দুটির—চাঁদা সংগ্রহের সংখ্যা বাড়িয়ে দেখানো এবং দাতার নাম দেখানোতে জালিয়াতি—বিষয়ে দোষ স্বীকার করেন। ২০২২ সালের নির্বাচনের সময় নিউ ইয়র্ক সিটির একাংশ এবং পূর্ব উপশহরের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে রিপাবলিকান পার্টির আর্থিক সহায়তা পাওয়ার লক্ষ্যে তিনি এসব করেন।

Manual6 Ad Code

ইউএস অ্যার্টর্নি’স অফিস ফর দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের লং আইল্যান্ড বিভাগের প্রধান জন ডারহ্যাম জানান, স্যান্টোসকে ৩ লাখ ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার কাছ থেকে ২ লাখ ডলারের বেশি অর্থ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। স্যান্টোসের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ডারহ্যাম বলেন, ‘এগুলো আমাদের নির্বাচন ব্যবস্থার প্রতি অপমান এবং তার কাছ থেকে প্রতারণার শিকার ব্যক্তিরা বাস্তব মানুষ, যারা বাস্তব ক্ষতির মুখে পড়েছেন। ‘আজকের রায় দেখিয়ে দিল এমন জঘন্য অপরাধ কখনোই বরদাশত করা হবে না।’

জালিয়াতির মামলায় স্যান্টোসের ৮৭ মাসের সাজা চেয়ে চলতি এপ্রিলেই প্রসিকিউটররা আদালতে বলেন, তার অপরাধের মাত্রা এতটাই নজিরবিহীন যে, এ ক্ষেত্রে দণ্ডের সর্বোচ্চ সীমা প্রযোজ্য। নির্বাচনি প্রচারে স্যান্টোস দাবি করেছিলেন, তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়েছেন, গোল্ডম্যান স্যাকস ও সিটি গ্রুপে চাকরি করেছেন, এবং তার দাদা-দাদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাত থেকে পালিয়ে এসেছিলেন। পরে প্রমাণিত হয়, এসবের কিছুই সত্য নয়।

নির্বাচনি প্রচারের অর্থ ব্যক্তিগত ব্যয়ের জন্য ব্যবহার, দাতাদের ক্রেডিট কার্ড অনুমতি ছাড়া ব্যবহার, এমনকি চাকরি থাকা অবস্থায় বেকার ভাতা নেওয়ার মতো অভিযোগে স্যান্টোসের বিরুদ্ধে ২০২৩ সালের মে মাসে ফেডারেল অভিযোগ গঠন করা হয়। যদিও আগস্টে তিনি ২৩টির মধ্যে কেবল দুটি অভিযোগে দোষ স্বীকার করেন, তবে এ সংক্রান্ত চুক্তির অংশ হিসেবে মামলার অভিযোগপত্রে বর্ণিত সব অনিয়মই স্বীকার করেন তিনি।

কংগ্রেসে মাত্র ১১ মাস সয়য়ে স্যান্টোস একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। সহকর্মী আইনপ্রণেতারা তাকে দূরে সরিয়ে রাখেন এবং টেলিভিশনের রাত্রিকালীন কমেডি অনুষ্ঠানে তিনি নিয়মিত বিদ্রূপের শিকার হন।হাউয এথিকস কমিটির তদন্তে উঠে আসে, তিনি চাঁদার অর্থ ব্যয় করেছেন বোটক্স, বিলাসবহুল ব্র্যান্ড হারমিস এবং অ্যাডাল্ট কনটেন্ট প্ল্যাটফর্ম অনলি ফ্যানসে। ২০২৩ সালের ডিসেম্বরে তাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।

Manual8 Ad Code

Desk: K

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code